স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 8:42 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নানান আয়োজনে স্মরণ করা হয়েছে বরেণ্য আবৃত্তি শিল্পী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফকে। শনিবার (০১ এপ্রিল) হাসান আরিফের প্রথম প্রয়াণ বাষিকী উপলক্ষে তিতাস আবৃত্তি সংগঠন ৫ টি গ্রুপে শিশু শ্রেণী থেকে কলেজ পযায়ে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন।
সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সহসভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক সুজন সরকারের সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সাধারণ সম্পাদক চন্দন রেজা।
আলোচনায় অংশ নেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবন্ধন পাল,বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর,কবি ও কথাশিল্পী আবদুর রহিম,তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি রোকেয়া দস্তগীর,জেলা যুবমৈত্রী যুগ্ম-আহবায়ক কাজী তানভীর মাহমুদ শিপন,ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার সাধারণ সম্পাদক বিশাল আহমেদ দুলাল,সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির।
একক আবৃত্তি করেন উত্তম কুমার দাস,রেজা এ রাব্বী,তাসফিয়া ইসলাম প্রমি,ফারদিয়া আশরাফি নাওমী,ফাহিমা সুলতানা। একক সঙ্গীত পরিবেশন করেন রিয়া রায় সেতু।
অর্ধশত শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠানের শেষ হয়।
Posted ৮:৪২ পিএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya