শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে বেড়িয়ে সকালে পুকুরে মিললো কসাইয়ের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 1:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে বেড়িয়ে সকালে পুকুরে মিললো কসাইয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পুকুর থেকে রাসেল (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের কাজিপাড়া দরগাহ মহল্লার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাসেল একই পাড়ার মৌলভীহাটির হাবিবুর রহমানের ছেলে এবং তিনি পেশায় কসাই ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাসেল শখের বশে মাঝে মাঝে মাছ ধরতেন। গতকাল মঙ্গলবার রাতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তার সাথে পরিবারের যোগাযোগ হয়। সকালে দরগাহ মহল্লার একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্যে পাঠিয়েছে।

তিনি আরও জানান, সে কিভাবে মারা গেছে তা এখন বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে বলে প্রত্যাশা করছি।

Facebook Comments Box

Posted ১:৫৪ পিএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

The Daily Sarod |