শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

এক মুরগীতে ৩০০ গ্রাম ওজনে বেশি, জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:04 pm

এক মুরগীতে ৩০০ গ্রাম ওজনে বেশি, জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া ৩ কেজি ওজনের একটি মুরগীতে প্রতারণা করে ৩০০ গ্রাম বেশি ওজনে দেখানোতে এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, আনন্দ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ ব্রয়লার হাউজ নামক এক দোকানে বিক্রয়ের সময় ৩ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগী ৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে ৩কেজি ৩০০ গ্রামের মূল্য নিচ্ছিল। যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। এই ঘটনায় বিছমিল্লাহি ব্রয়লার মুরগী দোকানকে ১০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দুজন সবজি ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার এবং একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | বুধবার, ২২ মার্চ ২০২৩

The Daily Sarod |