শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলাকে ঘোষণা করা হলো ভূমিহীন-গৃহহীন মুক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 8:24 pm

ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলাকে ঘোষণা করা হলো ভূমিহীন-গৃহহীন মুক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ৬৬২টি ভূমিসহ ঘর বিতরণ করা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের উদ্বোধন করেন। পাশাপাশি এর মাধ্যমে জেলার ৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

এ উপলক্ষে শহরের সুর সম্রাট দি আলাউদ্দীন সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মো. আমিনুর রহমান, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ।
পরে অতিথিবৃন্দ বেদে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার উপকারভোগীদের মাঝে আশ্রয়ণের ঘরের চাবি হস্তান্তর করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, মুজিব বর্ষে আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেনীর ভূমিহীন (যাদের জমি নেই, ঘরও নেই) তাদের পুর্নবাসনের জন্য চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চতুর্থ ধাপে ৬৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর ব্রাহ্মণবাড়িয়ার ৬৬২টি পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১০৫ টি পরিবার, বাঞ্ছারামপুরে ১২৬ টি পরিবার, নবীনগরে ১০০ টি পরিবার, আখাউড়ায় ৮ টি পরিবার, সরাইলে ৪৯ টি পরিবার, আশুগঞ্জে ২০ টি পরিবার ও নাসিরনগর উপজেলায় ২৫৪টি পরিবার রয়েছে। ইতিমধ্যেই সুবিধাভোগী ভূমি ও গৃহহীনদের নামে ভূমির দলিল নিবন্ধন করা হয়েছে।

তিনি জানান, লক্ষ্য অর্জিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। উপজেলাগুলো হচ্ছে-বিজয়নগর উপজেলা, নাসিরনগর উপজেলা, সরাইল উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা, আশুগঞ্জ উপজেলা ও আখাউড়া উপজেলা। বাকী তিনটি উপজেলাকে পরবর্তী ধাপে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | বুধবার, ২২ মার্চ ২০২৩

The Daily Sarod |