শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত-৮

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:09 pm

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত-৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদক ব্যবসায়ীর সাথে এলাকাবাসীর সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ সহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ই মার্চ) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাবুল মিয়ার ছেলে আব্দুল হেকিম টাক্কা (৩২), আব্দুর রহমানের ছেলে চুন্নু মিয়া(৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), মৃত কাজী সোনা মিয়ার ছেলে কাজী সিরাজ(৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), ফয়জুল হক মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া( ৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আলিম মিয়ার পুত্র মো. সোহেল মিয়া। আহরা সবাই একই গ্রামের বাসিন্দা। এর মধ্যে মাদক ব্যবসায়ী আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুর গ্রাম মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই গ্রামে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ একই গ্রামের দূ পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার মাদক ব্যবসায় বিরোধিতা করায় একাধিকবার স্থানীয় শিক্ষনবিশ আইনজীবী রনি’র সাথে ঝামেলা চলে আসছিল। বিষয়টি এর আগেও কয়েকবার আমাকে জানিয়েছে। রণি ব্রাহ্মণবাড়িয়া আদালতে শিক্ষানবিশ আইনজীবী হওয়ায় সে শহরে বাসা নিয়ে বসবাস করছে। সম্প্রতি মাদক ব্যবসায়ী আব্দুর হেকিম টাক্কা হুমকি দিয়েছে, রনিকে শহরের লোকজন দিয়ে মারধর করবে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে মাদক ব্যবসায়ীর সাথে স্থানীয় বাসিন্দাদের মারামারি হয়েছে। বিষয়টি আমাকে অবগত করেছে। আমি বলেছি আহতদের দ্রুত চিকিৎসা দিতে। এর মধ্যে আব্দুল হেকিম টাক্কার অবস্থা আশঙ্কাজনক হওায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, আর চুন্নু মিয়া কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কি নিয়ে এই ঘটনায় বিস্তারিত পরে বলা যাবে।

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

The Daily Sarod |