স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 9:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাভেল মিয়া (১৮) ও দেলোয়ার মিয়া (৩০)নামের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাভেল ট্রাক্টর হেলপার ও দেলোয়ার পথচারী ছিলেন।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নেয়ার পথে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
Posted ৯:০৩ পিএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya