শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

খুশি মতো অফিস করেন তিনি,সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে এলাকাবাসীর কাছে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১২ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 11:15 pm

খুশি মতো অফিস করেন তিনি,সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চাবি থাকে এলাকাবাসীর কাছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা নাটঘর ইউনিয়ন। ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন বিশাল জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অধিকাংশ সময় বন্ধ থাকে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র। নিজের খেয়াল খুশি মতো আসেন এই কেন্দ্রের একমাত্র স্টাফ ফার্মাসিস্ট শাহ আলম। সরকারি এই স্থাপনার চাবি এলাকার বাসিন্দার কাছে দিয়ে রেখেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়,নাটঘর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৩০ হাজার। এই ৩০ হাজার মানুষকে সেবা দিতে ইউনিয়নে রয়েছে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এর ভেতরে রয়েছে ৬টি কক্ষ। প্রতিদিন এই সেবা কেন্দ্র সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকার সরকারি নিয়ম থাকলেও সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টা খোলা থাকে। এই কেন্দ্রে কোন চিকিৎসক নেই। দায়িত্বে রয়েছেন ফার্মাসিস্ট পদে থাকা শাহ আলম নামে একজন। তিনি এলাকাবাসীর কাছে শাহ আলম ডাক্তার নামে পরিচিত। প্রতি কর্মদিবসে শাহ আলম সকাল সাড়ে ৯টার পর এসে আবার সাড়ে ১২টা থেকে বেলা ১টার ভেতর চলে যান। এরপর তালাবদ্ধ থাকে এই ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র৷ এই সরকারি স্থাপনার চাবি তিনি দিয়ে রাখেন এলাকার বাসিন্দাদের কাছে।

সরেজমিনে বেলা ১টায় নাটঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় গেইট তালাবদ্ধ। স্থানীয়দের জিজ্ঞেস করলে জানায়, ডাক্তার শাহ আলম কিছুক্ষণ আগে চলে গেছেন। এর চাবি রয়েছে পাশের বাড়ির রিনা বেগম নামের এক মহিলার কাছে। রিনা বেগমের বাড়িতে গেলে তিনি জানান, আজ আমার কাছে স্বাস্থ্য কেন্দ্রের চাবি নেই। চাবি আছে এলাকার আব্দুল হান্নানের কাছে রেখে গেছে৷ আব্দুল হান্নানকে খবর দিলে তিনি রিনা বেগমকে সাথে নিয়ে এসে প্রধান গেইটের তালা চাবি দিয়ে খোলেন। এরপর ভবনের গেইটের তালা খোলে পরিবার কল্যাণ কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, চাবি আমার কাছেও থাকে। ডাক্তাররা টিকা দিতে বা ডেলিভারির রোগীরা আসলে আমাকে খবর দেওয়া হয়। প্রতিদিন সাড়ে ৯টার ভেতরে খোলা হয়, আর চলে যান দুপুরে।

রিনা বেগম জানান, আমি এই স্বাস্থ্য কেন্দ্রে ধোয়ামোছার কাজ করি। পাশাপাশি গর্ভবতীতের ডেলিভারির কাজ করি। প্রতিদিন যোহরের আযান দিলে শাহ আলম ডাক্তার চলে যান।

এই বিষয়ে জানতে চাইলে নাটঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ফার্মাসিস্ট শাহ আলম বলেন, এই কেন্দ্রে আমি ছাড়া কেউ সরকারি নিয়োগ প্রাপ্ত নেই। রিনা বেগম সেচ্চাসেবী হিসেবে কাজ করে। এই অফিসের চাবি রিনা বেগমের কাছেও আছে। আমাদের অফিস টাইম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা। আমি নিয়মিত অফিস করি।

নবীনগর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। নাটঘরে শুধুমাত্র একজন ফার্মাসিস্টের দায়িত্বে কার্যক্রম চালানো হচ্ছে। আমি চেষ্টা করছি স্টাফ বাড়াতে। কিন্তু আমি ব্যর্থ হচ্ছি। নাটঘর কেন্দ্রে নিয়মিত অফিস না করা এবং সরকারি সম্পদের চাবি অন্যের কাছে দিয়ে রখার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আপনারা (সাংবাদিক) তথ্য দিতে ব্যবস্থা নিতে সুবিধা হয়।

 

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | রবিবার, ১২ মার্চ ২০২৩

The Daily Sarod |