শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিম্নমানের মরিচের গুঁড়ো চকচক করতে নিষিদ্ধ রঙ ব্যবহার, মিল সিলগালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:21 pm

নিম্নমানের মরিচের গুঁড়ো চকচক করতে নিষিদ্ধ রঙ ব্যবহার, মিল সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নমানের মরিচের গুঁড়ো উজ্জ্বল দেখাতে নিষিদ্ধ রঙে ব্যবহার করার অভিযোগে একটি মশলার মিলকে সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সালাউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১২ মার্চ) বিকেলে জেলা শহরের টান বাজারে এই অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাহিদা আক্তার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, নিরাপদ খাদ ও জেলা প্রশাসন যৌথভাবে সার্বিক সমন্বয়ের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত  ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজারের মা-বাবার দোয়া নামে একটি মিলে অভিযান চালায়। সেখানে মশলা উৎপাদনকারী করা হয়।

তিনি জানান, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মশলায় মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর  অননুমোদিত রংয়ের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, মশলা প্রক্রিয়াকরণ স্থলের পাশেই গবাদি পশু পালন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানটি সাময়িক সীল গালা করা হয়। পাশাপাশি উপস্থিত মালিকপক্ষের মো. সালাউদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | রবিবার, ১২ মার্চ ২০২৩

The Daily Sarod |