জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১১ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 10:28 pm
চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং নামক এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্রগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন জানান, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।
Posted ১০:২৮ পিএম | শনিবার, ১১ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya