শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত জামি’র মরদেহে পুষ্পস্তবক অর্পণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:50 pm

আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত জামি’র মরদেহে পুষ্পস্তবক অর্পণ

ভারতের আগরতলা প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার আগে উনার মরদেহ আগরতলা প্রেস ক্লাবে আনা হয়।

এসময় পুষ্পস্তবক দিয়ে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্জ, সম্পাদক রমাকান্ত দে, ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ কার্যকরী কমিটির অন্যান্ন সদস্যরা ও উপস্থিত সাংবাদিকরা। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রথম সচিব রেজাউল হক চৌধুরী।

আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি তথা চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকন্ঠের এর সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি গত ৭ মার্চ রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী, ভাই-বোন, সহকর্মী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধশতাধিক পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন।

 

 

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

The Daily Sarod |