জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৮ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 11:30 pm
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র মরদেহ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে দেশে ফিরবে। এই তথ্য জানিয়েছেন প্রয়াত জামি’র ছোট ভাই শিহাব উদ্দিন বিপু।
তিনি জানান, ভারতের মুম্বাই থেকে বিমানে ত্রিপুরার আগরতলায় আসবে রিয়াজ উদ্দিন জামি’র মরদেহ। তারপর মরদেহ আগরতলা স্থলবন্দর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসবে। মরদেহের সাথে রিয়াজ উদ্দিন জামি’র স্ত্রী রয়েছেন।
তিনি আরও জানান, মরদেহ আসার উপর ভিত্তি করে জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে। তবে শহরের ট্যাংকের পাড় জামে মসজিদে জানাজার সম্ভাব্য সময় আসরের নামাজের পর নির্ধারিত হয়েছে। যদি মরদেহ যথাসময়ে না আসে তাহলে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫০ বছর।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জামি’র ইন্তেকাল
সাংবাদিক জামি গতবছরের আগস্ট মাস থেকে ব্রেইনে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি দেশে ও ভারতে চিকিৎসাধীন ছিলেন।
রিয়াজ উদ্দিন জামি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মহেষপুর এলাকার অধ্যাপক আব্দুস শহিদ ও ফাতেমা শহিদের ২য় ছেলে। রিয়াজ উদ্দিন জামি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক ও দুই বার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রেসক্লাব নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর, দৈনিক জনকন্ঠে স্টাফ রিপোর্টার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুকালে রিয়াজ উদ্দিন জামি স্ত্রী,দুই পুত্র সন্তান, দুই ভাই ও ৬ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ১১:৩০ পিএম | বুধবার, ০৮ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya