শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কসবায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চাপা পড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৮ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:28 pm

কসবায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চাপা পড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে সাইমন মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কসবা-নয়নপুর সড়কের কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলকায় এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সাইমন পৌর এলাকার কালিকাপুর নূরানীয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলো।

সাইমনের দাদি লাইলী বেগম জানান, দুপুরে কসবা-নয়নপুর সড়ক পারাপার হওয়ার সময় নয়নপুরগামী একটি দ্রতগামী সিএনজি চালিত অটোরিক্সা এসে সাইমনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সিএনজি নীচে চাপা পড়া অবস্থায়ই সাইমনের মর্মান্তিক মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সাইমনের মা বাদি হয়ে সিএনজি চালকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজি চালিত অটো রিকশাটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | বুধবার, ০৮ মার্চ ২০২৩

The Daily Sarod |