শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কমেছে রাজস্ব, এনআইডি ছাড়াই কাটা যাবে ট্রেনের স্ট্যান্ডিং টিকেট

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:57 pm

কমেছে রাজস্ব, এনআইডি ছাড়াই কাটা যাবে ট্রেনের স্ট্যান্ডিং টিকেট

চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে ট্রেনে ভ্রমণের জন্যে টিকেট কাটার নতুন নিয়ম। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করে টিকেট কাটা বাধ্যতামূলক করা হয়। নতুন এই নিয়মে গত দুদিনে রেলওয়ের আয় কমে গেছে৷ তাই স্ট্যান্ডিং টিকেট (আসনবিহীন) ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছে৷

এই তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে স্ট্যান্ডিং টিকেট ক্রয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে৷ অনলাইন ও অফলাইনে সার্ভার উন্মুক্ত করা দেওয়া হয়েছে। স্ট্যান্ডিং টিকেট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে আমাদের মৌলিক নির্দেশনা দেওয়া হয়েছে৷

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্যে ৯৩৯টি আসন রয়েছে। প্রতিদিন এই স্টেশন থেকে গড়ে আড়াই হাজার থেকে ৩ হাজার যাত্রী যাতায়াত করেন। প্রতি মাসে কোটি টাকার বেশি সরকার এই স্টেশন থেকে আয় করছে৷ নিবন্ধন করে টিকেট ক্রয়ে বাধ্যবাধকতা করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে৷ এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দুইদিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ৪ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, অনলাইন বা স্টেশন থেকে নতুন নিয়মে আসনসহ ট্রেনের টিকেট ক্রয় করতে এনআইডি বা জন্ম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে টিকেট কাটতে হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা করা এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

The Daily Sarod |