জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০১ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 9:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রিজের পিলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নৌকা ডুবে এক তরুণ ও তরুণী নিহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুরে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী জেলার রায়পুর উপজেলার মির্জাচর গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইলের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে রাত্রি চৌধুরী (১৭)।
বিষয়টি নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার নিশ্চিত করেছেন। তিনি জানান, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নৌকা ডুবির পর মাঝি সহ সবাই পালিয়ে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
Posted ৯:০৫ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya