শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পরিবারের অজান্তে বিয়ে, পরদিন তরুণী হাসপাতালে নিয়ে এলো তরুণের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:31 pm

পরিবারের অজান্তে বিয়ে, পরদিন তরুণী হাসপাতালে নিয়ে এলো তরুণের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াছিন আরাফাত আবিদ (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩  ফেব্রুয়ারী) মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্টের পর রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। আবিদ জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকেরপাড় এলাকার হেলাল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, উপজেলার একটি বেসরকারি হাসপাতালে লাশের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ইয়াছিন আরাফাত আবিদ নামের এক যুবকের মরদেহ মেলে। হাসপাতালে লাশের সাথে তৃষা নামের এক তরুণী ছিল। সে প্রাথমিক অবস্থায় পুলিশকে জানায়, আবিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তারা পরিবারের অজান্তে বিয়ে করে পরিচিত এক বাসায় আশ্রয়ে ছিল। বৃহস্পতিবার সকালের পর তৃষা টয়লেট থেকে এসে দেখে আবিদ আত্মহত্যা করেছে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। আসলে তার মৃত্যু কিভাবে হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে। তৃষাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।

তবে আবিদের চাচা জাকির হোসেন বলেন, আবিদ বুধবার সকালে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরের পর খবর পাওয়া যায় আশুগঞ্জে একটি হাসপাতালে আবিদ মারা গেছে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি আবিদের মরদেহের পাশে একটি মেয়ে বসা । মেয়েটি জানায় সে আবিদের স্ত্রী এবং মৃত অবস্থায় আবিদের লাশ হাসপাতালে নিয়ে এসেছে। সে আরও জানায়, আবিদ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির কথা অনুযায়ী আমরা যে বাসায় তারা ছিল সেখানে যাই। সেখানে গিয়ে দেখি ফাঁসিতে ঝুলানোর মতো ঘরে কিছুই নেই, শুধু দুইটি জানা ছিল। আমরা ধারণা করছি আবিদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |