স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:13 pm
বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, দায়রা ও জেলা জজ শারমিন সুলতানা নিগার, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ শাখাওয়াত হোসেন, সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সরকারি দপ্তর, সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেয়াহয়।
পুস্পস্তবক অর্পন শেষে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, একুশমানে বুক উচিয়ে বাংলাদেশকে জানা। একুশ আমাদের বাংলাদেশ দিয়েছে একুশ আমাদের উন্নত বাংলাদেশ দিবে এবং ক্ষুদা ও দ্রারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিছিলেন একুশ আমাদের সে পথে নিয়ে যাবে। একুশ মানে সাম্প্রদায়িকতার কাছে মাথা নত না করা। একুশ মানে এগিয়ে যাওয়ার প্রেরণনা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, সরকারি পর্যায়ে বাংলা ভাষা অনেক আগে থেকে চালু। সুপ্রিম কোর্টে সহ সব জায়গায় বাংলা ভাষাকে প্রাধান্য দেয়া হয়। আমি আশা করি ভাষা আন্দোলনের চেতনাকে ধরে রেখে বাংলা ভাষা বিশ্বে অন্যতম ভাষা হিসেবে ঠাই করে নিবে।
পুস্পস্তবক অর্পনকালে ১৯৫২ সালের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার এবং ১ মিনিট নিরবতার মাধ্যমে ভাষা শহীদদের স্মরন করা হয়।পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেয়াহয়।
এদিকে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।
Posted ১০:১৩ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya