শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় রেলসেতু পাড় হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:35 pm

আখাউড়ায় রেলসেতু পাড় হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি রেলওয়ে সেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে হাফিজুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেল সেতুর ওপর এই ঘটনা ঘটে। নিহত হাফিজুল উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেলওয়ে সেতুর উপর ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর নিহত যুবকের নাম-পরিচয় সনাক্ত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, ধারণা করা হচ্ছে নিহত যুবকটি রেলসেতু পারাপার হচ্ছিলেন। এসময় কোন একটি ট্রেনে সে কাটা পড়ে মারা যায়৷ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |