শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় জুয়েলারি দোকানের তালা খুলে ৩০লাখ টাকার স্বর্ণ চুরি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:10 pm

আখাউড়ায় জুয়েলারি দোকানের তালা খুলে ৩০লাখ টাকার স্বর্ণ চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী)  রাতে কোন এক সময় পৌরশহরের সড়ক বাজারে নিউ মনোরমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকানের কলাপসিবর গেট এবং শাটারের তালা খোলে গ্লাস ভেঙ্গে দোকানে ঢুকে প্রায় ৪৪ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, থানার ওসি মো. আসাদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. শফিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ঘটনায় দোকান মালিক আশীষ কুমার বিশ্বাস বুধবার বিকালে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

আশীষ কুমার বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানের ম্যানেজার এসে দেখেন একটি কলাপসিবল গেট এবং শাটানের তালা খোলা এবং ভেতরে ডুকে দেখেন গ্লাশ ভাঙা। খবর দিলে আমি এসে দেখি ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে হিসাব করে দেখতে পাই প্রায় ৪৪ ভরি স্বর্ণ চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

এদিকে বাজারে পাহাড়াদার থাকা সত্বেও শহরের ব্যস্ততম এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন। বাজার কমিটি আরও দায়িত্বশীল হলে এবং পাহাড়াদাররা ঠিকমত ডিউটি করলে চুরির ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।

বাজার কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির খোকা বলেন, দোকানের সিসি ক্যামেরাটি বন্ধ ছিল। কিন্তু বাজারে পাহাড়াদার ছিল। তারমধ্যে কীভাবে এতগুলো তালা খোলে গ্লাস ভেঙে চুরির ঘটনা বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন,স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |