শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ফুলের দোকানে ম্যাজিস্ট্রেটের হানা,দুই ব্যবসায়ীকে দিলেন দণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ফুলের দোকানে ম্যাজিস্ট্রেটের হানা,দুই ব্যবসায়ীকে দিলেন দণ্ড

১৪ ফেব্রুয়ারী বসন্ত ও ভালবাসা দিবস উদযাপন করছে দেশজুড়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় ফুলের মার্কেট সাব রেজিস্ট্রার অফিসের সামনে দোকানিরা ব্যস্ত ছিলেন। তাই প্রতিদিনের ন্যায় ফুলের পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। অন্য দিনের চেয়ে বেশি ক্রেতার কারণে বিক্রেতার ভিড় সামলাতে ব্যস্ত তারা। হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে গেল তাদের। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের হানা। তারা দুই দোকানীকে সাজার দেওয়ার পাশাপাশি জরিমানা করা হলো। পিকআপে করে নিয়ে যাওয়া হলো তাদের সব ফুল।

দোকানীদের অপরাধ তারা ফুটপাত দখল করে ফুলের পসরা সাজিয়ে বসেছিলেন, যা আইন সম্মত নয়। যদিও দীর্ঘদিন ধরে ফুটপাতে বসেই তারা ফুল বিক্রি করে আসছিলেন। ভালোবাসা দিবসে এমন আইনী ‘খড়গে’ তারা অনেকটাই বিপাকে পড়ে যান।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য অভিযানের পাশাপাশি জেলা রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাতে ফুল নিয়ে বসে থাকা দুই ফুল বিক্রেতাকে সাতদিনের কারাদন্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ অভিযান চালান।  কারাদন্ড হওয়া দুই ফুল বিক্রেতা হলেন, পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা উত্তম কর্মকার (৪০) ও মধ্যপাড়ার বাসিন্দা রাজু মালাকার (২২)। প্রত্যেককে সাতদিন করে কারাদন্ডসহ এক হাজার টাকা করে জরিমানার পাশাপাশি অনাদায়ে আরো তিনদিনের কারাদন্ড দেওয়া হয়।

ছোঁয়া নামে একটি ফুলের দোকানের মালিক মোহাম্মদ রনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এখানে ব্যবসা করে আসছি। ভালোবাসা দিবসের কারণে দোকানে ফুল ছিলো অন্য সময়ের চেয়ে বেশি। আগে জানলে আমি দোকানে এত ফুল তুলতাম না। আমার ৫০-৬০ হাজার টাকা লোকসান হয়েছে।’

আলম মিয়া নামের আরেক ফুল ব্যবসায়ী বলেন, ‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই যুগে পরিবার নিয়ে সংসার চালানো কষ্টকর। সারা বছর ব্যবসা তেমন ভাল না হলেও বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আমাদের বিক্রয় ভাল হয়। তাই আজকে অতিরিক্ত ফুল এনেছিলাম। হঠাৎ মোবাইল কোর্টের হানায় পালিয়ে এসেছি। উনারা আমাদের ব্যবসা বন্ধ করে দিলেন। অথচ এর কাছাকাছি পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে ও কোর্ট রোডে সড়কের দুইপাশে অসংখ্য দোকান বসলেও, তাদের কিছু বলে না।’

সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে এখানে অভিযান চালানো হয়েছে। কারণ এই ফুটপাতটি দীর্ঘদিন ধরেই ফুল বিক্রেতাদের দখলে রয়েছে। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিককালে বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাদেরকে জেল-জরিমানা করা হয়েছিল।’

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |