স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে শহরের পৈরতলা রেললাইনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ভূইয়া জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা রেললাইনে বসা থাকা এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
তিনি বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত না হলে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের নামে সংগঠনকে হস্তান্তর করা হবে।
Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya