স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপার রবিউল চৌধুরী (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর কুমিল্লা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত রবিউল সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশ দিয়ে রবিউল নামের এক কিশোর হেটে যাচ্ছিল। এসময় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিকে ঘটনাস্থলেই মারা যায় রবিউল। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে৷
তিনি আরও জানান, এই ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
Posted ১০:৫৫ পিএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya