শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাগর-রুনিসহ হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:42 pm

সাগর-রুনিসহ হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। এসময় হত্যাকাণ্ডের বিচার না হলে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১১ বছর পেরুলেও আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৫ বার পিছানো হয়েছে। মামলা তদন্তে গাফিলতি রয়েছে। এর দায় রাষ্ট্রের উপরই বর্তায়। বক্তারা সাগর-রুনিসহ দেশে সকল সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয়।

ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি খাতের নামকড়া সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বারবার পেছানো হচ্ছে। দীর্ঘ ১১ বছর পেরুলেও আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। এর দায় রাষ্ট্রের ওপরই বর্তায়। সাগর-রুনিসহ দেশে সকল সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ১০:৪২ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |