শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অস্ত্র মামলায় ১৮ বছর পলাতক, অবশেষে হলেন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:05 pm

অস্ত্র মামলায় ১৮ বছর পলাতক, অবশেষে হলেন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আদালতে দেওয়া ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাদল মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে বাদল মিয়াকে পাইপগান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছিলেন। ওই মামলায় হবিগঞ্জ আদালত থেকে জামিনে বের হয়ে আসে সে। পরবর্তীতে এর ৪/৫ বছর মামলা চালিয়ে সে আর আদালতে হাজির হয়নি। প্রায় ১৮ বছরের অধিক সময় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে বাদল পলাতক ছিল৷ গত ৮ জানুয়ারি তারিখে হবিগঞ্জ আদালতের এক রায়ে বাদলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর তার গ্রেফতারী পরোয়ানা বিজয়নগর থানায় পাঠানো হয়। পর আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে, ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |