শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় পুকুরে মিললো ‘নিষিদ্ধ’ সাকার মাছ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:55 pm

আখাউড়ায় পুকুরে মিললো ‘নিষিদ্ধ’ সাকার মাছ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুকুরে নিষিদ্ধ করা সাকার মাছ ধরা পড়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের একটি পুকুরে এই মাছটি ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন মাছটি এক নজর দেখতে ভীড় জমায়। সরকারি পরিপত্রে নিষিদ্ধ করার বিষয়টি অনেকের জানা না থাকায় এটি বিরল মাছ হিসেবে চাউর হচ্ছে।

মাছ উদ্ধার হওয়া পুকুরের মালিক হাসেন মিয়ার ছোট ভাই মো. আনিসুর রহমান জানায়, তার বাড়ি সংলগ্ন একটি পুকুর রয়েছে। এই পুকুরটির পানি শুকানো হচ্ছে। শুকানো শেষে দুপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে এ বিরল মাছটি ধরা পড়ে। এই মাছটির নাম সাকার ফিস। এর ওজন রয়েছে ৫০০শ গ্রামের উপর। মাছটি শরীরে হলুদ ও কালো দাগ রয়েছে। এর আগে এই জাতীয় মাছ ধরা পড়েনি বলে তিনি জানান। মাছটি তার বাড়িতে রয়েছে। খবর পেয়ে লোকজন মাছটি দেখতে তার বাড়িতে ভিড় করছেন।

সরকারের পরিপত্রের বিষয়টি অবহিত করলে আনিস জানান, আমি জানি না এটি নিষিদ্ধ করা হয়েছে। তাই এটিকে ধ্বংস করে দেওয়া হবে।

আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, সাকার মাছ জলজ ও জীববৈচিত্র্য নষ্ট করে। দেশের উন্মুক্ত জলাশয় চাষের পুকুরে এই মাছ পাওয়া যাচ্ছে। আসলে এই মাছ খাওয়া যায় না। মাছটি যেন উন্মুক্ত জলাশয় চাষের পুকুরে প্রবেশ করতে না পারে সে দিকে সচেতন থাকতে হবে। চাষ করা বা উন্মুক্ত জলাশয়ে পাওয়া গেলে তা জলাশয়ে ছেড়ে না দিয়ে ধ্বংস করতে ফেলতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |