শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অপরিচ্ছন্ন আল-ইসলাম বেকারির কারখানা, দেড় লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:36 pm

অপরিচ্ছন্ন আল-ইসলাম বেকারির কারখানা, দেড় লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জেলা শহরের ভাদুঘর ‘মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্টস’ বেকারী পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় খোলা ডাস্টবিন,লেভেলিং প্রবিধানমালা লংঘন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লংঘনের দায়ে প্রতিষ্ঠান মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। মালিক এই জরিমানা আদায় করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |