শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর-তিনলাখপীরের মাঝামাঝি স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাকিব জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, মোটরসাইকেলটি কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি তিনলাখপীর-তন্তর বাজারের মাঝামাঝি স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |