স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনের গিয়ার ভেঙে লাইন বন্ধ থাকার ১ ঘন্টা ৫ মিনিট পর চট্টগ্রাম-সিলেট-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০মিনিটে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে আখাউড়া ছেড়ে যায়। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে চট্রগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া বাগানবাড়ি এলাকায় চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ইঞ্জিনের সমস্যা হয়ে এই ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টাগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকেল প্রায় সোয়া পাঁচটায় আখাউড়া রেলস্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ করে ইঞ্জিনের গিয়ার ভেঙ্গে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে করে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই সাথে বন্দরনগরী চট্টগ্রাম এর সাথে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে মেরামত শেষ এক ঘন্টা ৫মিনিট পর সন্ধ্যা ৬টা ২০মিনিটে আখাউড়া থেকে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেল চলাচল এখন স্বাভাবিক আছে।
Posted ৮:২৫ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya