শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় গ্রেফতারের ভয়ে পুলিশের সামনেই মাদক ব্যবসায়ী নারীর বিষপান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:29 pm

আখাউড়ায় গ্রেফতারের ভয়ে পুলিশের সামনেই মাদক ব্যবসায়ী নারীর বিষপান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৌসুমী আক্তার (২৮) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৌসুমী আক্তার ওই গ্রামের আমিন মিয়ার স্ত্রী ও একই এলাকার আইয়ুব খানের মেয়ে। তবে পুলিশের দাবি ওই নারী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে।

মৌসুমী আক্তারের মা শাহানা বেগম অভিযোগ করে বলেন, সন্ধ্যার দিকে আখাউড়া থানার এএসআই আব্দুল আজিজের নেতৃত্বে মহিলা পুলিশসহ ৮/১০ জন পুলিশ আমার বাড়িতে আসেন। তারা আমার মেয়ে মৌসুমীকে ধরে থানায় নিয়ে যেতে চাচ্ছিলেন। মৌসুমী তখন পুলিশ সদস্যদের তাকে থানায় নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে আজিজ দারোগা জানান, ‘ওসি সাহেব তোমাকে থানায় নিয়ে যেতে বলেছে।’ এসময় আমি পুলিশকে বলি, আমার মেয়ের হার্টে ব্লক আছে, তাকে নিয়েন না। দরকার হলে আমি থানায় যাবো। এসময় পুলিশ তাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইলে আমার মেয়ে পুলিশের সামনে বিষ খেয়ে ফেলে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরও অভিযোগ করেন, এরআগেও পুলিশ কয়েক বার আমাকে ধরে আনতে চেয়েছিল।

মৌসুমীকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল প্রেরণ করেন। সেখানে এসে পৌঁছালে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল মোনেম জানান, বিষপান করা আখাউড়ার এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রথমে আমরা হাসপাতালে ভর্তি দেই, পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য কাউন্সিলিং করা হয়। পরবর্তীতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে৷

তবে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, ওই নারী একটি বাগানে পাচারের জন্য গাঁজা মজুদ করেছিল। গাঁজা গুলো বাগানের মালিক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে গাঁজাগুলো উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে মৌসুমী গিয়ে গাঁজা গুলো না পেয়ে বাগানের মালিককে মামলায় ফাঁসানোর হুমকি দেয়। বাগানের মালিক বিষয়টি তিনি থানায় জানালে আমরা নিশ্চিত হতে পারি, গাঁজা গুলো মৌসুমীর। পরে গাঁজা উদ্ধারের ঘটনায় মৌসুমীর নামে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাকে ধরতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। এসময় মৌসুমী পুলিশকে বলে আমি বোরকা পরে বের হচ্ছি বলে ঘরের ভেতরে বিষপান করে।
তিনি আরও জানান, এই নারীর বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |