শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে চেয়ারম্যান-মেম্বার গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০, ১৩টি দোকানে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 2:42 pm

আশুগঞ্জে চেয়ারম্যান-মেম্বার গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০, ১৩টি দোকানে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেম্বার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। এসময় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাজারের ১৩টি দোকান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলা সদরের রেলগেইট থেকে স্কুল ছাত্র রিমন সিএনজি করে দূর্গাপুর গ্রামে আসেন। এসময় সিএসজি চালক রহুল আমিন ২০টাকার স্থলে অতিরিক্ত ১০ টাকা বেশি ৩০ টাকা ভাড়া দাবি করেন। এসময় কথাকাটির এক পর্যায়ে স্কুল ছাত্র রিমনকে মারধর করে সিএনজি চালক রুহুল আমিন। পরবর্তীতে স্কুল ছাত্র রিমন বিষয়টি তাদের দূর্গাপুর গ্রামের হাজী বংশের বংশের মিজান মিয়া মেম্বারকে অবগত করে। মিজান মিয়া মেম্বার বিষয়টি সিএনজি চালক রহুল আমিনের বংশ জারু মিয়া বাড়ীর প্রধান দূর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়াকে অবগত করে ফেরার পথে মিজান মিয়া মেম্বারের উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। এই খবর পেয়ে হাজীর বংশ ও চেয়ারম্যানের গোষ্ঠী জারু মিয়ার বাড়ী বংশের লোজজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়। এই ঘটনার জের ধরে আবার এর পরদিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও দুই বংশের লোকজন দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। দুপুর একটা পর্যন্ত চলা সংর্ঘষে আহত হয় আরও ৩০ জন। এই সময় সংর্ঘষটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। উভয়পক্ষের পক্ষে গ্রামের অন্য বংশগুলো সংর্ঘষে অংশগ্রহন করে। তবে হাজী বংশের পক্ষে মোল্লাবাড়ি, হাজী ইউসূফ পাড়া ও শরিয়ত উল্লাহ পাড়া এবং জারু মিয়া বংশের পক্ষে নজর বাড়ি, মুন্সিবাড়ি, বামুমুন্সির বাড়ি ও নূরারপাড় বাড়ি লোকজন অংশ গ্রহন করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সংর্ঘষ নিয়ন্ত্রনে আনে।
এই ঘটনার জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের গোষ্ঠীর লোকজন আজ বুধবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। এরমধ্যে মেম্বারের গোষ্ঠীর একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসময় স্থানীয় বাজারের ১৩টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে জানতে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। ইউপি সদস্য মিজান মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আশুগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবরে আমরা সেখানে গিয়েছি। মুদি, ফার্মেসিসহ বিভিন্ন প্রকার ১৩টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দমকল বাহিনীর দল অংশ গ্রহণ করে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আশুগঞ্জ থানার পুলিশ পাঠানো হয়। এছাড়াও পুলিশ লাইন থেকে অতিরিক্ত আরও ৩৫জন পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |