স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 9:09 pm
ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা নিস্পত্তি শেষে আড়াই কোটি টাকার মাদক ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে কুরুলিয়া খালের পাড় আলামত ও মাদক ধ্বংস করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এর সার্বিক তত্ত্বাবধানে আধুনিক চুল্লি ও ভারীযান (রোলার) ব্যবহার করে নিস্পত্তিকৃত মামলার প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকার বিভিন্ন মাদক ও আলামত ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ রায়হান ভূইয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত স্বাম্য, আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলমসহ কর্মকর্তা কর্মচারীগণ।
ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে গাজাঁ ১ কোটি ৩৪ লক্ষ ৭৭ হাজার ৪৭০টাকার, ইয়াবা ট্যাবলেট ৪৩ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকার, ফেন্সিডিল ৪ লক্ষ ১০ হাজার টাকার, স্কফ সিরাপ ৯ লক্ষ ৪ হাজার ৮শত টাকার, বিদেশী মদ ১ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকার, চোলাই মদ ২ লক্ষ ৪৯ হাজার টাকার, টেপেনটে ট্যাবলেট ৮ লক্ষ ৪০ হাজার ডেক্সোরেন্স সিরপা ১ হাজার ৪ শত ৫০ টাকার, সানসিল্ক শাম্পু ৫ হাজার ৮ শত ৫০ টাকার, ১ লক্ষ ৩০ হাজার ৫ শত টাকার বাজি ধ্বংস করা হয়।
আদালত সূত্র জানা যায়, বিভিন্ন সময়ে অবৈধ মাদক ও আলামত পাচারকালে জেলার আইন শৃংখলা বাহিনী জব্দ মামলা দায়ের এর মাধ্যমে আদালত প্রেরণ করে। আদালত সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত স্বাক্ষী গ্রহণ করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মামলা নিস্পত্তি করেন। মামলা নিস্পত্তি করা আলামত ও মাদক গুলো ধ্বস করা হয়।
Posted ৯:০৯ পিএম | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya