শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আগামী ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:31 pm

আগামী ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও প্রেস ক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার গোলাম মুস্তাফা মুন্না সাক্ষরিত গত ৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তপসিল ঘোষণা করেন।

ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব থেকে মনোনয়ন ক্রয় করা যাবে।  ১৪ ও ১৫ জানুয়ারি একই সময়ে ও স্থানে মনোনয়ন জমা নেওয়া হবে, ১৬ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জানুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের আদেশের মাধ্যমে প্রদত্ত ক্ষমতাবলে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৮ এবং অনুচ্ছেদ-৮, ধারা-১ অনুসারে নির্বাচন কমিশনার গোলাম মুস্তাফা মুন্না ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৩ এর তপসিল ঘোষণা করেন।

এরআগে, নির্বাচনের দিন সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |