শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক খুন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:42 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে। আশিক ঢাকা থেকে প্রকাশিত নতুন দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অজ্ঞাত লাশ কবর ও রক্ত দেওয়ায় আশিক সবসময় সামনের সাড়িতে থাকতো। আজ সোমবার বিকেলে শহরের অবকাশ পার্ক আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশা যোগে ফিরে আসছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনে একটি রিকশায় ছিল। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরীর সামনে রায়হান নামের একটি ছেলে সহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তবে কি কারণে আশিকের উপর হামলা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তে হত্যার রহস্য উদঘাটিত হবে।

Facebook Comments Box

Posted ১:৫২ এএম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |