স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 11:21 pm
আমি মনিরুল ইসলাম শ্যামল, ইউপি সদস্য ৮ নম্বর ওয়ার্ড সরাইল সদর ইউপি। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সরোদ প্রত্রিকার অনলাইন সংস্করণে গত সোমবার (২ জানুয়ারি) এবং প্রিন্ট সংস্কণে গতকাল মঙ্গলবার সরাইলে মেম্বারের ভাইয়ের মাদক ব্যবসা, অবশেষে ফেন্সিডিল-ইয়াবাসহ ধরা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাদকসহ গ্রেপ্তার কামরুল ইসলাম আমার ছোট ভাই হলেও দীর্ঘ ৭-৮ বছর ধরে তার সঙ্গে আমার এমনকি তার ছেলে-মেয়ের কোনো সম্পর্ক নেই। উচ্ছৃঙ্খল আচরণের জন্য সে দীর্ঘ দিন ধরে বাড়ি ছাড়া। তার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। অথচ উদ্দেশ্যমূলকভাবে সংবাদটিতে আমাকে এবং তার প্রবাসী ছেলেকে জড়ানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
প্রতিবেদকের বক্তব্যঃ
‘দৈনিক সরোদ’ অনলাইন নিউজ পোর্টাল সর্বদা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রকাশ করে আসছে। সরাইলে মেম্বারের ভাইয়ের মাদক ব্যবসা, অবশেষে ফেন্সিডিল-ইয়াবাসহ ধরা শিরোনামে সংবাদটিও সরাইল থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রকাশিত করা হয়েছে। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি পাওয়ার পর, সংবাদ যাচাইয়ে সরাইল থানার ওসির বক্তব্যের বরাত দিয়ে প্রকাশিত সংবাদের বিস্তারিত এসেছে। যা প্রতিবেদকের কাছে ফোন কল রেকর্ড সংরক্ষিত রয়েছে।
প্রতিবাদ লিপিতে সরাইল ইউনিয়নের ৮নং সদস্য মনিরুল ইসলাম দাবি করেছেন, মাদক সহ আটক কামরুল ইসলাম এবং তার ছেলেমেয়ের সাথেও ৭-৮ বছর সম্পর্ক নেই। অথচ তিনি কামরুল ইসলামের প্রবাসী ছেলের নাম সংবাদে আসায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে জানিয়েছেন, কামরুল ইসলামের প্রবাসী ছেলে দেশে থাকাকালীন সময়ে মাদক ব্যবসায়ী ছিলেন। এর রেকর্ডও সরোদের প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
Posted ৯:৪২ পিএম | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya