শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নববধূ ঘরে তুলা হল না তুষারের, কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:50 pm

নববধূ ঘরে তুলা হল না তুষারের, কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত

কাতারে সড়ক দূর্ঘটনায় রেজুয়ানুল হক তুষার (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার (০২ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে কাতারের রাজধানী দোহায় সড়ক দূর্ঘটনায় সে নিহত হয়। নিহত তুষার জেলা শহরের পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।

তুষারের একমাত্র ভগ্নিপতি শাহনেওয়াজ ভূইয়া রাকিব জানান, তুষার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান ছিল। তার একমাত্র বোন জুঁই’কে আমি বিয়ে করেছি। আমি স্ত্রী সন্তান নিয়ে জাপান প্রবাসে আছি। আমার শ্বশুর প্রায় ৮ বছর আগে মারা গেছেন। বাবা মারা যাওয়ার একবছর পর মা’কে একা বাড়িতে ফেলে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে তুষার কাতার প্রবাসে পাড়ি দেয়। সে কাতারে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতো। সোমবার (২ জানুয়ারি) সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় কোন একটি যানবাহনের সাথে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুষার নিহত হন। সেখানে হাসপাতাল মর্গে লাশ রাখা আছে। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

রাকিব আরও জানান, প্রবাসে যাওয়ার পর গত ৭ বছরে একবারও দেশে আসেনি। গত ৬ মাস আগে মোবাইলে পারিবারিক ভাবে জেলার আখাউড়া উপজেলার মোগড়ায় বিয়ে করেন তুষার। কিছুদিনের মধ্যে দেশে ফিরে আনুষ্ঠানিক ভাবে নববধূকে ঘরে তুলার কথা ছিল তার। কিছুদিন দেশে থেকে তুষার কাতারে না গিয়ে পোল্যান্ড পাড়ি দেওয়ার সব প্রস্তুতি ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেশে ফেরা হয়নি তুষারের, নববধূও ঘরে তোলা হয়নি।

তিনি আরও জানান, একমাত্র মেয়ে জুঁই আমার সাথে জাপানে, একমাত্র ছেলে কাতারে থাকায় একাকিত্ম জীবন পাড় করছিলেন তুষারের মা। প্রতিক্ষায় ছিলেন ছেলে দেশে ফিরে আসবে। ধুমধামে ছেলের বিয়ের আয়োজন করে পুত্রবধূকে ঘরে তুলে আনবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি তুষারের মায়ের।

 

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |