শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:22 pm

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় কালনী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হাসান (২৮) সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আহত ইমন মিয়া (২০) একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাজিদ মিয়া জানান, আমরা কয়েকজন বন্ধু স্টেশনে বসে গল্প করছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান ইমন। সাথে সাথে পুলিশের সহায়তায় তাদের ব্রাহ্মণবাড়িয়া (সদর) জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার এ দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মুকুন্দপুর স্টেশন এলাকায় আন্তঃনগর কালনী ট্রেনের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া (সদর) জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |