শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাংবাদিক এইচ.এম. সিরাজ’র পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:14 pm

সাংবাদিক এইচ.এম. সিরাজ’র পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

আজ ১জানুয়ারি’২৩ রোববার সাংবাদিক এইচ.এম. সিরাজ’র পিতা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে রোববার বাদ ফজর মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, বাদ আসর মসজিদে দোয়া ও মিলাদ মহফিল এবং তাবারুক বিতরণ। এসব কর্মসূচিতে মরহুমের আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয়দের সবান্ধব অংশগ্রহণ একান্তভাবে কামনা করা হয়েছে।

উল্লেখ্য, কসবার গোপীনাথপুর ইউনিয়নের প্রাক্তন রেশন ডিলার, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়া বিগত ২০১৮ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ৯৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়ার দ্বিতীয় পুত্র ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক, দৈনিক প্রজাবন্ধু’র নির্বাহী সম্পাদক ও দৈনিক শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি, শিক্ষানবিশ অ্যাডভোকেট, কবি ও লেখক এইচ.এম. সিরাজ তার পিতার আত্মার মাগফেরাত কামনায় সকল মহলের নিকট দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |