শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

শ্রমিক নেতাকে চড় দেওয়ায় সড়ক অবরোধ,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন ‘সরি’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:47 pm

শ্রমিক নেতাকে চড় দেওয়ায় সড়ক অবরোধ,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন ‘সরি’

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক নেতাকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার চড় দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় বিষয়টি সুষ্ঠু সমাধান হয়েছে। এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস শ্রমিক নেতা জাকিরকে ‘সরি’ বলে দুঃখ প্রকাশ করেন।

জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া সহ বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পৌর সভার কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, বিষয়টি সমাধান করতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বাস টার্মিনালের যে জায়গায় পৌর সভা মেলার জন্যে বাঁশ পুতে ছিল, তা উঠিয়ে ফেলবে। বাস টার্মিনালের দক্ষিণ পাশ দিয়ে মেলায় যাওয়ার রাস্তা করবে। এছাড়াও চড় দেওয়ায় পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস শ্রমিক নেতা জাকির মিয়াকে ‘সরি’ বলে দুঃখ প্রকাশ করে জড়িয়ে ধরেন। ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, তার জন্যে সতর্ক করে দেওয়া হয়।

জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, এবছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় বিজয় মেলার আয়োজন করেছে। রাতে বাস টার্মিনালে বাস রাখার স্থানে মেলার প্যান্ডেলের বাঁশ রাখা ছিল। এতে করে বাস রাখতে সমস্যা হচ্ছিল। টার্মিনালের চট্রগ্রাম-ব্রাহ্মণবাড়িয়া বাস শ্রমিকের সাধারণ সম্পাদক মো. জাকিরের নেতৃত্বে পুতে রাখা বাস গুলো উপড়ে ফেলেন। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে শ্রমিক নেতা মো. জাকিরকে ধাপ্পড় মারেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস। এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে বাস ফেলে রেখে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরবর্তীতে দেড় ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

 

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |