শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চায়ের স্টলের আড়ালে মাদক ব্যবসা, মিললো বিপুল পরিমাণ গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:36 pm

চায়ের স্টলের আড়ালে মাদক ব্যবসা, মিললো বিপুল পরিমাণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ৩৪ কেজি গাঁজাসহ মো. মাসুম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত মাসুম উপজেলার বেলতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আমানুল্লাহ জাগোনিউজ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের মো. মাসুমের চায়ের স্টলে অভিযান চালায় পুলিশ। এসময় চায়ের স্টলটির ভেতরে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় মো. মাসুমকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মাসুম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও মাদক মামলা রয়েছে। সে চা স্টলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়রা জানিয়েছে, তা স্ত্রীও মাদক ব্যবসার সাথে জড়িত। তবে স্ত্রীর বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা রেকর্ডে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |