শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

উল্টো পথে মোটরসাইকেল, লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:44 pm

উল্টো পথে মোটরসাইকেল, লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়ায় উল্টো পথে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চলে গিয়ে লরির নিচে চাপা মো. আনিস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর হোসেনের ছেলে। এই ঘটনায় পীর এলাকার জুয়েল (২৪) ও ঘাটুরা এলাকার বাসির (২৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। আহরন্দ এলাকায় মূল সড়ক ছেড়ে উল্টো পথে ঢুকে মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি ভুল পথ (রং সাইড) দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহীর পড়নে হেলমেট ছিল না। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল। আমরা মরদেহ হাইওয়ে পুলিশের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |