জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:55 pm
কাতার বিশ্বকাপের ফাইনালের মাধ্যমে বিদায় ঘন্টা বাজবে আজ। রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা পরবর্তী সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে না জড়ায়- সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অতিরিক্ত ১৪টি টিম কাজ করবে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন জানান, যেহেতু ফাইনালে ব্রাজিল নেই, তাই এখন আর্জেন্টিনার সমর্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকেরা। তাই খেলার আগে ও পরে যেন কোন অপ্রীতিকর ঘটনা যেন না থাকে, তাই জেলা শহরে ৭টি সহ মোট ১৪টি পুলিশের অতিরিক্ত দল মাঠে কাজ করবে। পাশাপাশি নিয়মিত টহল দল কাজ করবে।
গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।
Posted ৮:৫৫ পিএম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya