জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:42 pm
মহান বিজয় দিবসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শুন্য রেখায় দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়। এসময় একে অপরকে ফুল,ফল, গাছের চারা ও মিষ্টি উপহার দেন।
সামরিক নিয়মে এক কমান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মান জানান নিজ নিজ দেশের জাতীয় পতাকাকে। এসময় চৌকস গার্ডদল স্বশস্ত্র সালাম ও ভিওগলে সুর বাজান। সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী জাতীয় পতাকাকে সম্মান দেখান, সেখানে উপস্থিত থেকে। এসময় তারা করতালির মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ দলকে অভিনন্দন জানান।
এ সময় যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে উপস্থিত ছিলেন, বিজিবির সরাইল রিজিওয়নের ডিপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল কাজী শামীম পিএসসি, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিক হাসান উল্ল্যাহ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ১২০ বিএসএফ ব্যাটালিয়ন (ফটিকছড়ি) এর অধিনায়ক শ্রী রাথনেশ কুমার, বিএসএফ লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার এসআই বিনদ সিং সহ দু দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৯:৪২ পিএম | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya