শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে ড্রেজার ফেলে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:36 pm

ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে ড্রেজার ফেলে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লাউর ফতেহপুর  ইউনিয়নের হাজীপুর গ্রামে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারে অবৈধ ভাবে বালু উত্তোলনকারিরা। ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিন ও পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল নবীনগর থানার তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ড্রেজার ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |