শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বেলুন উড়ে গেল পুকুরের পানিতে, আনতে ঝাঁপ দিয়ে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 7:53 pm

বেলুন উড়ে গেল পুকুরের পানিতে, আনতে ঝাঁপ দিয়ে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাসেল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। গত তিন দিন আগে সে মায়ের সাথে আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত রাসেলের মামা মুরাদ মিয়া জানান, রাসেল তার সমবয়সী মামাত ভাইয়ের সাথে বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে বাগান পেড়িয়ে পাশের পুকুর পাড়ে চলে যায়। এসময় রাসেলের হাতে থাকা একটি বেলুন ছুটে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। শিশু রাসেল বেলুনটি ধরতে পুকুরে লাফিয়ে পড়ে এবং পানিতে ডুবে যায়। এসময় তার খেলার সাথী মামাত ভাই দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়।

পরে রাসেলকে পুকুর থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় নিহত শিশু রাসেলের নিজের বাড়ি নবীনগরের গৌরনগর ও মামার বাড়ি আশুগঞ্জের খোলাপাড়ায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |