শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নেইমার ভক্ত ছাত্রলীগ নেতা মিঠু, শোবার ঘরকে গড়ে তুলেছেন ব্রাজিলময়

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:23 pm

নেইমার ভক্ত ছাত্রলীগ নেতা মিঠু, শোবার ঘরকে গড়ে তুলেছেন ব্রাজিলময়

ফুটবলের কিংবদন্তী ব্রাজিলের কালো মানিক ‘পেলে’ ছিলেন বিগত প্রজন্মের আইকন। মাঝে অনেক কিংবদন্তী খেলোয়াড় এসে ব্রাজিলিয়ন ফুটবলকে আরও সমৃদ্ধ করে গেছেন। বর্তমান প্রজন্মের ব্রাজিল সমর্থকরা ‘নেইমার দ্যা সিলভা সান্তোষ জুনিয়র’ এর ভক্ত। বিশ্ব ফুটবলের সূতিকাগার ব্রাজিলের ছন্দময় ফুটবলের ভক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের আজহারুল হাসান মিঠু।

মিঠুর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে।
প্রতিপক্ষের আতঙ্ক সেই ‘নেইমার জুনিয়র’ এর প্রেমে মজেছেন তিনি। একনামে যাকে স্টাইলিস্ট ‘নেইমার’ নামেই চিনেন বিশ্ববাসী। সেই নেইমারের প্রেমে মজেছেন  ছাত্রনেতা মিঠু। নিজের ঘরের অভ্যন্তরে বানিয়েছেন রঙের শৈল্পিক ছোঁয়ায় যেন জীবন্ত নেইমারের প্রতিকৃতি।

বিশ্বকাপ শুরু হওয়ার পর এই ঘরটিই হয়ে উঠেছে ব্রাজিল সমর্থকদের মিলনমেলার স্থান। দেয়ালে দেয়ালে অঙ্কন হয়েছে ব্রাজিলের পতাকার রঙের আদলে নানা কারুচিত্র। নান্দনিকভাবে রঙে রঙে আঁকা নেইমার ও ব্রাজিলকে দেখতে এখন মিঠুর বাড়িতে ভীড় জমাচ্ছেন সমর্থকরা।

জানা গেছে, পেলের পর ফুটবল ইতিহাসে আলোড়ন তোলা ব্রাজিলের রোনালদো, রিভালডো, কার্লোস, রোনালদিনহোদের শেষ বিশ্বকাপ জয় আজহারুল হাসান মিঠু দেখেছেন একদম ছোট বয়সে ২০০২ সালে। সেই থেকে ব্রাজিলিয়ান ফুটবল নৈপুণ্যে মুগ্ধ মিঠু।

ছাত্রনেতা মিঠুর প্রত্যাশা নেইমারের পায়ের জাদুতে এবার হেক্সা সম্পন্ন হবে- এমন প্রত্যাশা থেকেই অভিনব উদ্যোগে নিজের ঘরকে ব্রাজিল ও নেইমারময় করে তুলেছেন রঙের ছোয়াঁয়। আর তার ঘরকে ব্রাজিলময় করে রাঙিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী বন্ধু আজফারুল আলম সামি। ঘরের এক পাশের দেয়ালে বড় করে আঁকা নেইমারের প্রতিকৃতি, আরেকপাশে ব্রাজিলের পতাকা। বিছানায় ব্রাজিলের পতাকার পাশাপাশি বালিশের দুই পাশে দুই নেইমারের ফ্রেম বাঁধানো দুটি বড় ছবি। ব্রাজিলের জার্সিসহ অন্যান্য উপকরণ তো আছেই। শয়নে-স্বপনে কিংবা জাগরনেও নেইমার আর ব্রাজিল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা মিঠু বলেন, যেদিন থেকে ফুটবল খেলা বুঝতে শুরু করেছি, তখন থেকেই ব্রাজিল ফুটবল দলের সাপোর্টার ছিলাম। এরপর থেকে ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালবাসা। নেইমারকে দেখলেই হৃদয়ে অন্যরকম ভালোলাগা জন্মে। বাড়ি করার সময় চিন্তা করেছিলাম, ঘরের অভ্যন্তরে ব্রাজিলের পতাকার রঙের আদলে রঙ করবো। এখনতো ব্রাজিল মানেই নেইমার, নেইমার মানেই ব্রাজিল।

মিঠু বলেন, দুই বছর আগে আমার রুমের দেয়ালে নেইমারের বড় প্রতিকৃতি বানিয়েছি। ঘুম থেকে উঠেই চোখ খুলে নেইমারের ছবি দেখি। নেইমার মানেই ভালবাসা, এক আবেগ।

আজহারুল হাসান মিঠুর প্রতিবেশি জিয়াউর রহমান বলেন, আমিও মিঠুর মতো ব্রাজিলের সমর্থক। সে ঘরে এমন রঙ করতে চায় তখন আমরা বন্ধুরা তাকে অনেক উৎসাহ দিয়েছি। তার এই বাড়িটি ব্রাজিলিয়ান ভক্ত বাড়ি হিসেবে পরিচিতি পেয়ে গেছে। এখানে ব্রাজিলের সমর্থকরা আসেন ছবি-সেলফি তুলতে। বন্ধুরাসহ ব্রাজিলের অনেক সমর্থক এই ঘরে বসে আনন্দ করে খেলা দেখেন।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |