স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, কোন বিষয় হলেই আমি আপনাদের (সাংবাদিক) সাথে কথা বলেছি, পরামর্শ নিয়েছি। আপনারাও আমাকে ভাইয়ের বন্ধনে রেখেছেন। সেভাবেই আমি সারাজীবন থাকতে চাই। ব্রাহ্মণবাড়িয়া কে আমি আমার দ্বিতীয় জেলা বলেই মনে করবো।
তিনি বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কর্তৃক তাকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিদায়ী পুলিশ সুপার আনিসুর রহমান এসময় জেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভাবে সফলতার সাথে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ্য করে বলেন, জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া রেকর্ড সৃষ্টি করেছে। ঢাকায় যখন এনিয়ে কথা হয়েছে তখন সবাই বলেছেন ‘ব্রাহ্মণবাড়িয়ায় ১ নম্বর ইলেকশন হইছে’। এ কথায় গর্বে বুকটা ভরে গেছে। এক্ষেত্রে সাংবাদিকরা আমাকে অনেক সহযোগিতা করেছেন।
প্রেস ক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারের সাড়ে ৩ বছরের সাফল্যজনক কাজের প্রশংসা এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু ও সৈয়দ মিজানুর রেজা,ক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য পীযুষ কান্তি আচার্য,ইব্রাহিম খান সাদাত ও নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন,সাবেক সহ-সভাপতি শেখ মো. শহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ক্লাবের সদস্য মফিজুর রহমান লিমন,বাহারুল ইসলাম মোল্লা, মনির হোসেন, মাসুক হৃদয়, মজিবুর রহমান খান,নজরুল ইসলাম বিল্লাল, জালাল উদ্দিন রুমি, শিহাব উদ্দিন বিপু প্রমুখ।
পরে পুলিশ সুপারকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Posted ৮:৪১ পিএম | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya