স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে মো. রায়হান ভূইয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া রায়হান ভূইয়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ইয়ার হোসেন ভূইয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর মা বছর দেড়েক ধরে রায়হানদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে ওই বাড়িতে গিয়ে কাজ করেন মেয়ে। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ওই নারী (মেয়ে) পাশ্ববর্তী তার মামার বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। এ সময় রায়হান ভূইয়া টিউবয়েলের কাছে আসে। এ সময় ওই নারী তার মামার বাড়ির একটি কক্ষে চলে যায়। তখন রায়হানও ওই ঘরে প্রবেশ করে নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিডিও চিত্র ধারণ করে। বিষয়টি কাউকে জানালে বা মামলা করলে এসব চিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি তার সন্তানদের ক্ষতি করারও ভয় দেখানো হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর রোববার সন্ধ্যায় গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই নারী নিজেই থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৯:৫৪ পিএম | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya