শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাবেক এমপি বাদল আবারও নবীনগর আ’লীগের সভাপতি, সেক্রেটারি সাহান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 11:15 pm

সাবেক এমপি বাদল আবারও নবীনগর আ’লীগের সভাপতি, সেক্রেটারি সাহান

দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে নবীনগরের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান নির্বাচিত হয়েছেন। সাহান উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সম্পাদক।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশন জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।
সম্মেলনের উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সম্মেলন উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেপ্টেন (অবঃ) ড. এ.বি তাজুল ইসলাম এমপি, স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সর্বসম্মতিক্রমে পুনরায় ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |