জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:58 pm
আওয়ামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে- বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের এমন কথার জবাবে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। আমরা চাই না কেউ পালিয়ে যাক। আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে। ফখরুলের মুখে হাসি ফুটানোর রাজনীতি আমরা করবো’।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। রবিবার বেলা সোয়া দুইটার তিনি বক্তব্য রাখা শুরু করেন।
শেখ হাসিনা দেশের পাশাপাশি নিজের দল আওয়ামী লীগ এমনকি মাঝে মাঝে বিএনপিও চালান বলে মন্তব্য করে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি অসুস্থ বিএনপির নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল একবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন।’
বেলা সোয়া ১২টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় শান্ত থাকার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এম.পি, এবাদুল করিম বুলবুল এম.পি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
Posted ১০:৫৮ পিএম | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya