স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের পরপরই চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় আহত এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর পর ভয়ে শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এসময় সম্মেলনের কার্যক্রম চলছিলো।
বেলা সোয়া ১২টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় শান্ত থাকার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এম.পি, এবাদুল করিম বুলবুল এম.পি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর আল মামুন সরকার।
সম্মেলনে উপস্থিত থাকা সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নবীনগর পৌর সভার মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস বলেন, ‘সম্মেলনে বসায় জায়গা নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়েছিল। এতে সম্মেলনে কোন প্রভাব পড়েনি।’
Posted ১০:৪৫ পিএম | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya