শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া সীমান্তে ৫২ কচ্ছপ উদ্ধার, তিতাস নদীতে অবমুক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:25 pm

আখাউড়া সীমান্তে ৫২ কচ্ছপ উদ্ধার, তিতাস নদীতে অবমুক্ত

ভারতের পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির ৫২টি কচ্ছপ নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে পৌর শহরের বড় বাজার এলাকায় তিতাস নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

এর আগে, বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করে। পরে কচ্ছপগুলো তিতাস নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, নায়েব সুবেদার মো. মনির হোসেন, ফরেস্টার আসাদুজ্জামান খান প্রমুখ।

ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মনির হোসেন বলেন, ‘ ৩টি বস্তা ভর্তি অবস্থায় ৫২টি কচ্ছপ উদ্ধার করি। ভারতে পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছি।’

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ‘কচ্ছপগুলো অত্যন্ত বিরল প্রজাতির। এগুলো আমাদের জীব বৈচিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মৎস্য সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।’

 

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

The Daily Sarod |